০২ এপ্রিল, ২০১৬ ১৫:২৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও জেলা সভাপতি শামীমা স্বাধীন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিন, সিলেট উইমেনস চেম্বার অব কমার্স এর সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক মো. সুরাব আলী, জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর, মহিলা লীগ নেত্রী রোকিয়া আক্তার চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এম. এহছানুল করিম মিশু, সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান জনি, যুব মহিলা লীগ নেত্রী জেসমিন বেগম, মহানগর যুবদল নেতা আব্দুস সোবহান উদ্দিন, ব্যবসায়ী ছালিক আহমদ, শাহান আহমদ, আসমাউল হাসনা খান, ডা. ফাতেমা বেগম, রহিমা বেগম, রুকশানা বেগম, মহানগর যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আখলিছ আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী ছাত্রলীগ নেতা এসডি সুমেল, ছাত্রদল নেতা আফজল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তনুকে যে জায়গায় হত্যা করা হয়েছে সেই এলাকাটুকু সংরক্ষিত এলাকা। যে এলাকায় সেনাবাহিনীর স্থান সেখানে প্রবেশ করতে হলে অনুমতি ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু রহস্যজনক কারণে তনুকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার এবং প্রশাসনের প্রতি মানববন্ধন থেকে দাবী জানানো হয়। যদি তা না হয় তাহলে সিলেট থেকে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।
আপনার মন্তব্য