সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৯ ২০:১৮

আবৃত্তির মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামকে মুক্তাক্ষরের স্মরণ

‘‘তুমি আলোকের-তুমি সত্যের-তুমি ধূলার তাজ মহল" শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্ম দিনকে ঘিরে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের।

শনিবার (২৫ মে) মেট্রোপলিটন ল’ কলেজে বিকেল ৫ ঘটিকায় বিমল করের নির্দেশনায়  দীপিকা দের গ্রন্থনায় ও শ্রুতি দাসের সঞ্চালনে প্রথমেই জাতীয় কবির কবিতা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী স্বপ্ন, আদিত্য, পূজা, পিউ, মীম, হিমেল, রনি, আরিক, আনিশা, অর্ণব ও শ্রাবন্তী ধর।

পরে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. নুরুল আম্বিয়া রিপন, ডা. সায়মা শাহাদত, দেলোয়ার হোসেন সজিব ও কবি সম্রাট তারেক। সব শেষে ইফতারের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য

আলোচিত