সংবাদ বিজ্ঞপ্তি

২৬ মে, ২০১৯ ১৯:১১

ছাটমণি নিবাসে সুরমা লায়ন ক্লাবের ঈদ বস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বাগবাড়ীস্থ ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও মিষ্টি বিতরণী করা হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে ছোটমণি নিবাসেই এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইন লায়ন সাবিনা সুলতানা, লায়ন আছমা কামরান, লায়ন বাবলী চৌধুরী, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন সানজিদা খানম, লায়ন শ্যামলী দাস। এছাড়াও ছোটমণি নিবাসের সুভাষ ত্রিপুরা, জুবায়ের আহমদ, সাইফুল ইসলাম, মমতাজ আক্তার শান্তা, সজ্জাদুন নেছা, নাছিমা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শিশুদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন প্রেসিডেন্ট ইন লায়ন সাবিনা সুলতানাসহ ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটমণি নিবাসের এতিম শিশুরা তাদের পিতা-মাতার আদার থেকে বঞ্চিত রয়েছে। সামনে ঈদ। এতিম শিশুদের ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা প্রতি বছরের ন্যায় এবারও ঈদ বস্ত্র ও মিষ্টি বিতরণ করা হয়। আগামীতেও এই ক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে লায়ন নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত