জুড়ী প্রতিনিধি

২৬ মে, ২০১৯ ১৯:১৮

জুড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে  উপজেলা ওয়েলফেয়ার ও এডুকেশন ট্রাষ্ট ইউকের যৌথ উদ্যোগে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ১১ ঘটিকায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে নয়াবাজার আদর্শ দরিদ্র তহবিলের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মঈন উদ্দিন এর  সভাপতিত্বে ও নয়াবাজার আদর্শ দরিদ্র তহবিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও নয়াবাজার আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি মাওলানা লিয়াকত আলী খান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ষোলপনি ঈদগাহ ও আদর্শ দরিদ্র তহবিলের অর্থ সম্পাদক লুৎফর রহমান, নয়াবাজার আদর্শ দরিদ্র তহবিলের সহ সভাপতি ও ষোলপনি ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন নয়াবাজার আদর্শ দরিদ্র তহবিলের সহ সম্পাদক বদরুল হোসেনের, ব্যবসায়ী ও ইউপি সদস্য কবির আহমদ ও দলিল লেখক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

এতে এলাকার ২০০ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সায়েম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত