২৭ মে, ২০১৯ ১৫:৪৭
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ মে) বেলা ২টায় নগরের মধুশহীদস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এক একই দিনে নগরের বিভিন্ন এতিমখানায় এতিম ও দুস্থদের মাঝে তৈরি করা ইফতার বিতরণ করা হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক। সোমবার (২৭ মে) সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়।
আপনার মন্তব্য