২০ জুলাই, ২০১৯ ২২:০৮
সিলেটের গোলাপগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ভাদেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের সৎ ও সুন্দর জীবন যাপনের জন্য নৈতিক শিক্ষা অপরিহার্য। মানুষের বড় সম্পদ হল মূল্যবোধ।নৈতিক শিক্ষা মূল্যবোধের জন্ম দেয়। মানুষের সামাজিক ও জাতীয় জীবনের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক শিক্ষা একান্ত জরুরী। এজন্য শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনে কোন বিকল্প নেই।"
ভাদেশ্বর ইউনিয়ন তালামীযের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রউফ , ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা সুপার হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, সিলেট পূর্ব জেলা তালামীযের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত আল হাসান, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, অফিস সম্পাদক সুমন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখা তালামীযের সাবেক সভাপতি ওয়াহিদুল হক শিমু, উপজেলা দক্ষিণ শাখা তালামীযের সাবেক সভাপতি রিহাদ আহমদ, হামিদুজ্জামান, ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ফজল আহমদ রেজওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হুসাইন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, লক্ষণাবন্দ ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য