ছাতক প্রতিনিধি

২২ জুলাই, ২০১৯ ২১:৪৪

ছাতকে সু-সেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক পর্যালোচনা সভা

সুনামগঞ্জের ছাতকে সু-সেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় উপজেলা সদর হাসপাতালের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিসিয়েটির কারিগরি সহযোগিতায় উপজেলার মাঠ পর্যায়ে গর্ভবতী নারীদের প্রসবকালীন সুদক্ষ প্রাইভেট সিএসবিদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার শ্যাম দত্ত, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জয়ন্তী রানী দাস, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ রানী দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নিপেন্দ্র কুমারেশ প্রমুখ।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশ ছাতক-দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা ইদ্রিস আলী। প্রাইভেট সিএসবি নারী কর্মীরা ত্রৈমাসিক পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, শাবানা বেগম, রুনা বেগম, শারমিন আক্তার, বিলকিছ বেগম, ঝর্ণা রানী শর্মা, ফারজানা বেগম, রহিমা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত