২৪ জুলাই, ২০১৯ ১৫:০০
সিলেট মহানগর বিএনপির সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্রের পিতা কানু চন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় তিনি প্রয়াত কানু চন্দ্রের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য