২৫ জুলাই, ২০১৯ ১৯:১২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্ত গ্রেটার সিলেট মোবাইল এক্সোসরিজ ইম্পোটার্স এসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়ায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ঢাকাস্ত গ্রেটার সিলেট মোবাইল এক্সোসরিজ ইম্পোটার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মো. আকরামুল হাসান মাসুম বলেন, ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন শুধু সিলেটের সম্পদ নয়, তিনি পুরো বাংলাদেশের সম্পদ।
মানববন্ধনে তিনি দাবি জানিয়ে বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহিন মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খােলা ফেক আইডি থেকে দেয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ মামলাটি দায়ের করা হয়েছে। যে ফেক আইডি থেকে উক্ত বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেয়া হয়েছে তার সাথে ব্যারিস্টার সুমনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
মানববন্ধনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসললাম চৌধুরী, মোঃ তানভীর আহমদ মুবিন প্রমুখ।
এর আগে সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষানটেকের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
আপনার মন্তব্য