২৫ জুলাই, ২০১৯ ১৯:৫৫
সিলেটের সিসি ক্যামেরা ব্যবসায়ীদের নিয়ে এক্সেল টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে হিকভিশন নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে উক্ত শেয়ারিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এক্সেল টেকনোলজিস লিমিটেডের সিওও মাসুদ হোসেন। বক্তব্য দেন কোম্পানির এজিএম মো. মিজানুর রহমান, হিকভিশনের ম্যানেজার রাজু আহমদ, প্রোডাক্ট ম্যানেজার বিলাশ ঘোষ, ইমরান পাটওয়ারি, এক্সেল টেকনোলজিস লিমিটেডের সিলেট জোনের প্রতিনিধি জানে আলম ভূইয়া, বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার সেক্রেটারি এএমজি কিবরিয়া, প্ল্যানেট আরাফ ব্যবসায়ী কমিটির সভাপতি মুশফিক আহমদ, কম্পিউটার ওয়ার্ল্ড এর আবু তায়েফ, উইন্টেডের টিপু, মিলেনিয়ামের হেলাল উদ্দিন, চীফ টেকনোলজির তপু, প্লাটনিক জোনের ইয়াহিয়া খালেদ, হাইফাই কম্পিউটারের ইয়াহিয়া তানজিল এবং তানভীর আহমদ।
আপনার মন্তব্য