সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৯ ১৭:৫৭

সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট চেম্বারের সদস্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে প্রশাসক আসাদ উদ্দিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, সুপ্রিয় চক্রবর্তীর মত মহৎ হৃদয়বান ব্যক্তির মৃত্যুতে সিলেটবাসী একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীকে হারালো। তিনি তার বিদেহী আত্মার প্রশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।     

আপনার মন্তব্য

আলোচিত