সংবাদ বিজ্ঞপ্তি

২১ আগস্ট, ২০১৯ ০০:৪২

ওসমানীনগরের শান্ত’র যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ

ওসমানীনগরের আবু সানজিদ শান্ত যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (Law & Justice) করেছেন। তিনি ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মোঃ আবদুল মজিদ ও আছমা খানমের চতুর্থ সন্তান।

শান্ত খুজগীপুর মান উল্যা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তার এই সাফল্যে মাতা-পিতা ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী আনন্দিত।

শান্ত’র বড় ভাই যুক্তরাস্ট্র প্রবাসী আবু সাদেক মোঃ জুনায়েদ (মল্লিক) বলেন, আমার ছোট ভাই আমাদের স্বপ্ন বাস্তায়ন করায় আমরা খুবই আনন্দিত। আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোকায় কামনা করছি।

আপনার মন্তব্য

আলোচিত