১২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩০
সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর সুস্থতা কামনায় সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর আম্বরখানা কলোনি এলাকায় পথ শিশুদের মাঝে শিরনি বিতরণ করেন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ, জাতি মঙ্গল, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ডা. আরমান আহমদ শিপলুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরী ও এস আর ইজদানির যৌথ সহযোগিতায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রানা আহমেদ শিপলু, সাইদুল হক সাঈদ ছাত্রলীগ নেতা জুনেল আহমদ, সালেক আহমদ, সায়েম আহমদ, নাঈম আহমদ, মাহবুব আহমদ সোহাগ প্রমুখ।
আপনার মন্তব্য