সংবাদ বিজ্ঞপ্তি

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫১

স্পেনে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান

স্পেনের বার্সেলোনায় মোহাম্মদী বাগান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট স্পেন বার্সেলোনা শাখার পুরস্কার ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার প্রধান ক্বারী ও লতিফিয়া ফুলতলী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল জলিল।

সভার শুরুতে যৌথভাবে কোরআন থেকে তেলাওয়াত করেন শাখার ছাত্রী খাদিজা আক্তার ও নাজিরা আক্তার। শাখার সহকারী ক্বারী মাওলানা ইছরাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আল-ইসলাহ বার্সেলোনা শাখার সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, গণমাধ্যমব্যক্তিত্ব ময়নুল আবেদীন, লতিফিয়া ফুলতলী জামে মসজিদে বার্সেলোনার ঈমাম হাফেজ মাওলানা মুখতার আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি লালন আহমদ।

অনুষ্ঠানে নাতে রাসুল (সা:) পরিবেশন করেন লতিফিয়া শিল্পীগোষ্ঠীর সদস্য
মহি উদ্দিন প্রমুখ।

এই সময় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট স্পেন বার্সেলোনা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, আল ইসলাহ বার্সেলোনার সহসভাপতি নজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মতলিব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির (খোকন), প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামীম আহমদ (শিপু), ক্বারী হাসান তালুকদার রাজা, ক্বারী হেলাল আহমদ, হাফেজ ক্বারী নুর আহমদ, হাফেজ ক্বারী ফয়েজ আহমদ, আল ইসলাহ বার্সেলোনা’র প্রতিষ্ঠাকালীন সমাজ কল্যাণ সম্পাদক এআর লিটু, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি মনিরুজ্জামান সুহেল, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, শিপলু আলম ও বিশিষ্ট মুরব্বী ছিদ্দিকুর রহমান, মাওলানা মুখতার আহমদ, মুফতি মাওলানা আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত