গোয়াইনঘাট প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৪৭

গোয়াইনঘাটে ফারিয়া’র কমিটি গঠন

সিলেটের গোয়াইনঘাটে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে আশরাফুল মির্জাকে সভাপতি গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

২ বছরের জন্য উক্ত কমিটি সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাজা মিয়া, সহ-সভাপতি শঙ্কু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অপূর্ব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান,প্রচার সম্পাদক মো. শাহিন হোসাইন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল বারী,ধর্ম বিষয়ক সম্পাদক মো. খবির উদ্দিন সেন্টু, ব্যবস্থাপনা সম্পাদক মো. খালেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত