সংবাদ বিজ্ঞপ্তি

২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৮

অধ্যাপক বিমল চন্দ্র দত্তের শ্রাদ্ধানুষ্ঠান শুক্রবার

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত বিমল চন্দ্র দত্তের শ্রাদ্ধানুষ্ঠান আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর গোপালটিলা এলাকার তাঁর বাসায় অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকার বুড়া শিববাড়ি মন্দিরে প্রসাদ বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

এতে প্রয়াত অধ্যাপকের স্বজন ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রন জানিয়েছেন বিমল চন্দ্রের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, বিশর চন্দ্র দত্ত চুনারুঘাট কলেজে অধ্যক্ষ পদে যোগ দেওয়ার আগে সিলেট এমসি কলেজে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। 

আপনার মন্তব্য

আলোচিত