সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ ১৯:৩৬

সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা উশু এসোসিয়েশনের আয়োজনে ও চাইনিজ উশু ফাইটার স্কুলের সহযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে উশু ক্যাম্পইনের অংশ হিসেবে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নগরীর শেখঘাটস্থ সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে উশুর কিছু প্রাথমিক তাইচি  কলা-কৌশল দেখানো ও আলোচনা করা হয়।

ক্যাম্পেইন প্রধান, আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও তানভীর চৌধুরীর পরিচালনা করেন। উশু ক্যাম্পইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন।

আরও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক তানসী রানী দেব, সহকারী শিক্ষক অর্চনা রানী দেব, মায়া বেগম, অভিভাবক শোভা ভৌমিক প্রমুখ। ক্যাম্পেইনের প্রশিক্ষণে সহযোগিতায় ছিলেন, রাজন তালুকদার, আবু মুকাম্মিল সাইফ, আমিনুল ইসলাম, ইমু আক্তার।

আপনার মন্তব্য

আলোচিত