২২ অক্টোবর, ২০১৯ ১৯:৫১
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় কমিটি উক্ত কমিটির অনুমোদন করেন। কমিটিতে সিলেট জেলা আওয়ামী লীগ নেতা গোয়াইনঘাটের ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুকে আহবায়ক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ ফলিক, তোতা মিয়াকে সদস্য সচিব করা হয়। কমিটির সদস্যরা হলেন, ছদর উদ্দিন চৌধুরী, হাজী রফিকুল হক,মুজিবুর রহমান মানিক, আক্তারুজ্জামান, সুহেব আহমদ,আব্দুল আহাত, আব্দুল রহিম, মতি লাল মোহন্দ, হাজী মখলিছুর রহমান, নাজমুল হোসেন, আনোয়ার হক, আব্দুল খালিক, নুরুল ইসলাম এবং শফিকুর রহমান।
অচিরেই ১৭ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটিসহ উপজেলার কমিটিগুলোও বাস্তবায়ন করবে বলে জানান আহবায়ক লুৎফুর রহমান লেবু।
আপনার মন্তব্য