২২ অক্টোবর, ২০১৯ ২০:৩৩
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ৫৮ তম সিওমেক ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানে অনাড়ম্বরপূর্ণ এ দিনটির সূচনা হয় স্মারক উন্মোচন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে। এরপর কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নন্দ কিশোর সিনহা, বিএমএ সভাপতি ও স্বাচিপ আহ্বায়ক অধ্যাপক ডা. রকন উদ্দিন আহমদ, স্বাচিপের সদস্য সচিব অধ্যাপক ডা. এম. এ. আজিজ চৌধুরী।
সিওমেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য দেন মিল্টন আহমেদ, আলতাফুর রহমান আলতাফ, সুমন রায়, আজিজ হক প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুদ্ধদেব কর। সমাপনী বক্তব্য দেন করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী।
স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে ইনডোর গেমস ও কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।
আপনার মন্তব্য