সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ ১৯:০৯

বিশ্বনাথে দলিল লেখক সমিতির সম্পাদক সেলিমকে সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমদ বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বিশ্বনাথ সদর ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সদরের পুরান বাজারে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনয়িন আওয়ামী লীগের সহসভাপতি রিহান আলী, হালিম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক বাবুল দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক মাসুক মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আপ্তাব আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রকন মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর আলী জয়দু।

আপনার মন্তব্য

আলোচিত