২৪ অক্টোবর, ২০১৯ ১৯:৩৬
সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন, মহিলা সমাবেশ, উন্মুক্ত বৈঠক করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান সমূহে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী সঙ্গীত ও এ বিষয়ক বার্তা পৌঁছে দেয়া হয় প্রত্যন্ত অঞ্চলের সর্ব সাধারণের কাছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন এ ধরনের প্রচারণা মূলক অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে জোরালো ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সমূহের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি।
আপনার মন্তব্য