২৫ অক্টোবর, ২০১৯ ২০:৫৭
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে ব্লাড ডোনেশন সোসাইটির ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাহেবের বাজার স্কুল এন্ড কলেজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৪ জন সদস্য রক্তদান করেন।
মো. সাইদুল ইসলাম সাইদুলের সভাপতিত্বে ও সাহেবের বাজার ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য আব্দুল বাছিতের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, মো. মইন উদ্দিন, মো. কছির উদ্দিন, মো. সুরমান আলী, ফয়জুর রহমান, সাংবাদিক ইদ্রিছ আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কমল পদ্ম পাল।
স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্য মো. আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোসাইটির সদস্য মো. সাইদুর রহমান।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংস্থার এডমিন প্যানেলের সদস্য মো. আব্দুল আজিজ, মো. তাজিম উদ্দিন, মো. জুনেদ আহমদ, মিন্টু বিশ্বাস, সাইদুর রহমান, আবুল কালাম, রেদোয়ান মাহবুব প্রমুখ।
ক্যাম্পেইনে যারা ব্লাড ডোনেশন করছেন তারা হলেন মাহব্বু হোসেন সাদ্দাম, আব্দুল বাছিত, সুরমান আলী, আতিকুর রহমান, গুলজার আহমদ, জুনেদ আহমদ, সাইদুল ইসলাম, সাইদুর রহমান, নাজমুল ইসলাম মারুফ, আব্দুস সুবহান সাইদুর, সাইদুর রহমান, হা. আব্দুল মালিক, আনিস আহমেদ, আমির আলী, এমরান হুসেন, হাবিবুর রহমান, কয়েছ আহমেদ, রাব্বি আহমদ, রিফাত, সামন, শাহজাহান, জাহাঙ্গীর আলম ফয়সাল, জালাল, বাপ্পি আহমেদ।
আপনার মন্তব্য