২৫ অক্টোবর, ২০১৯ ২১:০৩
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে অক্টোবর সার্ভিস মান্থ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ফাজিলচিশত এলাকায় এই ক্যাম্প হয়।
ফি ক্যাম্প অনুষ্ঠানে ক্লাবের সদস্য ডা. মকবুল হোসেন চিকিৎসা প্রদান করেন। এতে প্রায় ৩০ জন রোগী বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ক্লাবের সভাপতি কাজী লায়ন আব্দুল মুকিত সুমন, সাধারণ সম্পাদক লায়ন খন্দকার ইসরাত আহমদ রকি, ডি. ৩১৫ বি১-এর সাবেক ট্রেজারার লায়ন সাজুওয়ান আহমদ, ডাইরেক্টর লায়ন আতাউর রহমান সেলু, ডাইরেক্টর লায়ন গৌতম বণিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন খালেদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য