২৫ অক্টোবর, ২০১৯ ২১:২০
বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন বাংলাদেশ সিলেট বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ‘র হলরুমে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ সিলেট বিভাগে সিলেট‘র উদ্যোগে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বপ্ন দেখতেন। সে স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকন্যা নিজেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন যে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোন জায়গায়-মাদক-জুয়া-সন্ত্রাসী ও অপরাধী কর্মকাণ্ডসহ দুর্নীতি কঠোর হাতে দমনে জিরো টলারেন্স তিনি। কৃষিনির্ভর বাংলাদেশে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং দরিদ্রতা নিরসনে প্রাণিসম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন-সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মিহির কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও জেলা সভাপতি নিরঞ্জন চন্দ্র সূত্রধর‘র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন-সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাউছ আলী খান, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. মোশারফ হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাশ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গাজী, চট্টগ্রাম বিভাগের সভাপতি প্রদীপ সংকর দাস, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অহিদুজ্জামান দুলাল।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক সাদেকুল ইসলাম ও গীতা পাঠ করেন শ্রী সুনীল চন্দ্র দাশ প্রমুখ।
আপনার মন্তব্য