২৭ নভেম্বর, ২০১৯ ১৭:২৪
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ।
বার্ষিক নৈশভোজে সমিতির সম্মানিত সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ অ্যাডভোকেট অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য