২৭ নভেম্বর, ২০১৯ ১৮:৪৫
বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। কমডোর সুপারিনটেন্টডেন্ট ডকইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর হুমায়ুন কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২০ নভেম্বর হতে শুরু হওয়া ৮ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার খুলনা নৌ অঞ্চল ও বানৌজা শহীদ মোয়াজ্জম দলের মধ্য চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল কমান্ডার খুলনা নৌ অঞ্চল দলকে ৬১-৫২ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম আর জামান, সিপিও (মিউজ) সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য