২৭ নভেম্বর, ২০১৯ ১৯:০৩
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭-এর অন্তর্ভুক্ত মৌলভীবাজার লাইন উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় দক্ষিণ সুরমার বাবনাস্থ কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার লাইন উপ-পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭-এর কার্যকরী কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার মানিক মিয়া, সহকারী নির্বাচন কমিশনার আলাউদ্দিন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালিক, সাবেক আহ্বায়ক নুর মিয়া, শ্রমিক নেতা দুলন মিয়া, সাবেক সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য আব্দুল মানেক, লাল মিয়া প্রমুখ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনা করেন মৌলভীবাজার লাইন উপ-পরিষদের সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন, সড়ক পরিবহন আইনের ২০১৮ সময় বৃদ্ধি করার ফলে শ্রমিকরা আজ আনন্দিত। এ সময়ের মধ্যে শ্রমিকরা ড্রাইভিং লাইন্সেসসহ সকল কাগজপত্র সম্পূর্ণভাবে করে নেবেন বলে আমি আশাবাদী। পাশাপাশি বিআরটির কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন শ্রমিকদের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করার দাবি জানান।
তিনি বলেন, সড়ক পরিবহন আইনের ২০১৮ নামে যে কোন জায়গায় শ্রমিকদেরকে হয়রানি করা হলে শ্রমিকরা তা কখনো মেনে নেবে না। পরিবহন শ্রমিকরা আজ অনেক সচেতন। তারা তাদের জীবনমান উন্নয়ন ও সমাজের সকল ভালো কাজে অংশ হিসেবে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মন্তব্য