সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৯ ১৭:১০

সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা র‌্যালি রোববার

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে পতাকা দিবস পালন করবে সম্মিলিত সামাজিক আন্দোলন।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক ও শোষণ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবিতে একাত্মতা পোষণকারী সকল সংগঠন ও ব্যক্তিবর্গকে র‌্যালিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী ও সদস্য সচিব দেবব্রত রায় দিপন। পাশাপাশি সংগঠনের জেলা আহবায়ক কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য এক বিবৃতিতে আহবান জানান তারা ।

আপনার মন্তব্য

আলোচিত