সংবাদ বিজ্ঞপ্তি

০১ ডিসেম্বর, ২০১৯ ১৮:২৪

সবুজ আন্দোলন জয়পুরহাট সদর উপজেলা কমিটি গঠিত

সবুজ আন্দোলন জয়পুরহাট জেলার সদর উপজেলা শাখার উনিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) জেলার বৈরাগী মোড় অনুভব টেলিকম এন্ড কম্পিউটার জোনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সবুজ আন্দোলন জয়পুরহাট জেলার সদর উপজেলার আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন এডভোকেট আলমগীর কবির ও সদস্য সচিব মো. আবু তাহের শেখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

আলোচনায় সভায় বক্তব্য দেন সবুজ আন্দোলন জয়পুরহাট জেলা শাখার সদস্য মো. ওমর আলী বাবু, মাশরেকুল আলম ও সবুজ আন্দোলন কালাই উপজেলার সদস্য সচিব তাহরিম আল-হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত