০৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ই-জোন আইটি ইন্সটিটিউটটের একযুগ পদার্পণ উপলক্ষে ফ্রিল্যান্সিং ল্যাব এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের কলেজ রোডস্থ ই-জোন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে, ফিতা ও কেক কেটে ফ্রিল্যান্সিং ল্যাব এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন দেববর্মা, পরিচালক বিশ্ব রাজ ধর পাপ্পু, ফ্রিল্যান্সার সোহাগ নকরেক, আলোঘর প্রজেক্টের এরিয়া ম্যানেজার সামুয়েল জোসেফ, মো. শামীম মিয়া, সভাপতি শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি, আতাউর রহমান কাজল, বঙ্গকবি লৎফুর রহমান, অনুজকান্তি দাশ, তুফায়েল পাপ্পু, রুপম আচার্য প্রমুখ।
অনুষ্ঠানে ই-জোন এর চেয়ারম্যান সুমন দেববর্মা বলেন, ২০০৮ সালের ৩ ডিসেম্বর তারিখে মাত্র ২টি কম্পিউটার দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তাদের ৬টি শাখা হয়েছে। এই ফ্রিল্যান্সিং ল্যাবের মধ্যে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স করে যাতে কওে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে এই ল্যাবটি চালু করা হয়। এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ তৈরি হবে। এ সময় ফ্রিল্যান্সিং কোর্সে অত্র প্রতিষ্ঠানের ১ যুগে পদার্পণ উপলক্ষে শুধুমাত্র ১ম ১০০ জনের জন্য ৫০% স্কলারশিপ ঘোষণা করেন সুমন দেববর্মা।
আপনার মন্তব্য