০৩ ডিসেম্বর, ২০১৯ ২৩:৫৭
৪ ডিসেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগ বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে এবং গরীব দুস্থদের মাঝে শিরনী বিতরণ করা হবে।
এতে সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীকে যথা সময়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
আপনার মন্তব্য