সংবাদ বিজ্ঞপ্তি

০৪ ডিসেম্বর, ২০১৯ ১১:০০

জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম জেলা ও মহানগরের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব ধর তমাল ও সাধারণ সম্পাদক সীমান্ত পাল সোমবার (২ ডিসেম্বর) কমিটিদ্বয় অনুমোদন দেন।

সিলেট মহানগরের দায়িত্বশীলরা হলেন- সভাপতি পান্না ঘোষ রূপম, সিনিয়র সহ-সভাপতি জয়দেব চক্রবর্তী মাধব, সহ-সভাপতি বিজিত চন্দ্র, বিপ্লব চন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক রাহুল চৌধুরী, যুগ্ম সম্পাদক বিশ^দিপ সৈকত, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দাস গুপ্তা, দপ্তর সম্পাদক সাজন দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কনক কান্তি দাস, ছাত্র বিষয়ক সম্পাদক রাহুল সেন সৌরভ, ক্রীড়া সম্পাদক প্রশান্ত ঘোষ।

সিলেট জেলার আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা হলেন- আহ্বায়ক ভুলন কান্তি তালুকদার, সদস্য সচিব মান্না দেব, সদস্য এডি পল্লব, বিপুল কর, দীপঙ্কর ঘোষ, ইমন দেব, রনি পাল, আশিষ দেবনাথ, লিমন দেব, রনি ঘোষ নীল, রূপন ঘোষ, শুভ পুরকায়স্থ, পিয়াস দে।

আপনার মন্তব্য

আলোচিত