সংবাদ বিজ্ঞপ্তি

০৪ ডিসেম্বর, ২০১৯ ২১:৩৮

জালালাবাদ আদর্শ সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের সামাজিক সংগঠন জালালাবাদ আদর্শ সংঘ, রুস্তমপুর’র নব নির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম মিজান ও সাধারণ সম্পাদক জুমন আহমেদকে সংবর্ধনা প্রদান করেছে হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন, সিলেট।

গত শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর ইউনিয়নের সোনাপুরস্থ তারেক কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও নিহাল মোহাম্মদ ও হুসেইন মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এইচ এম রায়হান আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জালালাবাদ আদর্শ সংঘ, রুস্তমপুর’র অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি জুবের আহমদ খান, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ আদর্শ সংঘ, রুস্তমপুর’র সভাপতি সাইদুল ইসলাম মিজান, সাধারণ সম্পাদক জুমন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ আদর্শ সংঘ, রুস্তমপুর’র সহ সভাপতি রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক মার্শেদুজ্জামান জামান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত