০৪ ডিসেম্বর, ২০১৯ ২৩:২৫
ড্রিম টিম ইভেন্টে ম্যানেজমেন্ট সিলেটে প্রথমবারের মতো আয়োজন করছে যাচ্ছে দুই দিনব্যাপী ‘উইন্টার ফুড ফেস্টিভাল এন্ড ইয়ার এন্ডিং সেল’।
সিলেটে নগরীর জেল রোডস্থ তুষান ডাইনিং এন্ড বেনকুয়েট হলে এ আয়োজনটি আগামী ১৩ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ ডিসেম্বর।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, দেশ-বিদেশের বিভিন্ন নামীদামী অনলাইন সপের বাহারি পণ্যসহ মেলায় থাকছে ভারত ও পাকিস্তানের রেডি-আনরেডি ড্রেস, বুটিকস, ঝুমকা, কানের দুল, নেকলেস, চুড়ির কালেকশনসহ জুয়েলারির বিশাল সমাহার। এছাড়াও থাকছে ঘরোয়া পরিবেশে খাবারের বিশাল আয়োজন।
মেলায় উল্লেখযোগ্য দোকানগুলো হচ্ছে, এ এফ জুয়েলার্স (ঢাকা), মিস স্পারকল (ঢাকা), ওয়াও জোন, নাবুস কিচেন, ডায়মন্ড ফ্যাশন, এস এ পিকজ, ছাদিয়া কিচেন, আবিদা বুটিক এন্ড টেইলারিং, কুকিং এট হোম, মেমসাব ডিজাইন ফ্যাশন, তাহা বুটিকস, আইসক্রিম, কালার কসমেটিকস এবং ইউ কে পণ্য।
আপনার মন্তব্য