১১ ডিসেম্বর, ২০১৯ ১৭:৩৬
জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন ও কাউন্সিল সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেলা ২টায় সম্মেলনের মাধ্যমে শুরু হবে প্রথম অধিবেশন। সম্মেলন পরে কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হবে জেলা শাখার নতুন নেতৃত্ব। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুব সংহতির সহসভাপতি ও জেলার সভাপতি রহমান আলতাফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। সম্মেলন উদ্বোধন করবেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন। বিশেষ অতিথি থাকবেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, প্রধান বক্তার বক্তব্য দিবেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা।
এছাড়াও সম্মেলনে থাকবেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, সাব্বির আহমদ, যুব সংহতির কেন্দ্রীয় সহসভাপতি আহাদ উদ্দিন চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা জাপার সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য উছমান আলী চেয়ারম্যান, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম প্রমুখ।
আপনার মন্তব্য