২৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:০১
উপমহাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেন স্মরণে আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টা ৩০মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নং কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে মৃণাল সেনের প্রথম প্রয়াণ দিবসে তাকে বিশেষভাবে স্মরণ করা হবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে মৃণাল সেন স্মরণে তার চলচ্চিত্রময় জীবন ও কীর্তি বিষয় তুলে ধরা হবে।
স্মরণ আলোচনায় মৃণাল সেনের জীবন ও তার নির্মিত চলচ্চিত্র নিয়ে বিশ্লেষণপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সূফী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
মৃণাল সেন গত ৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে প্রয়াত হন। তিনি ১৪ মে ১৯২৩ সালে তৎকালীন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুরে তিনি তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে দেশভাগের পর পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন। পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন।
স্মরণ ও আলোচনার এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মন্তব্য