সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩৯

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে সিসিক মেয়রের অভিনন্দন

সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (২৯ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের ভাবমূর্তি উজ্জ্বলে অনুকরণীয় ভূমিকা রাখবেন। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন।

যারা এ বছর বিজয়ী হতে পারেনি তাদেরকেও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতে একযোগে কাজ করার আহবান জানান ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত