সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০২০ ২০:০০

চা শ্রমিকদের মধ্যে সিলেট বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

নগরের মাখরখোলা, কালাগুল, টিল্লাপাড়া ও হিলুয়াছড়া চা ও রাবার বাগানের শীতার্ত শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট বন্ধুসভা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চা ও রাবার বাগানের ১২০টি শীতার্ত পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এদের মধ্যে অর্ধেকের ও বেশি অসহায় নারী শ্রমিক উপস্থিত ছিলেন।

এসময় সিলেট বন্ধুসভার বন্ধু শাহ সিকান্দার শাকির, সাকিব আহমেদ মিঠু, দেবাশীষ রনি, সৌরজিৎ রায়, মেহরীন ঝুমু, তামান্না ইসলাম, ইয়াহিয়া হোসেন, হিমাদ্রী শর্মা, অনিক পাল, অন্তরসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত