০১ জানুয়ারি, ২০২০ ২০:২২
সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় শাইনী স্টেপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে শাইনী ট্যাস্ট এর চেয়ারম্যান বিকলিস বেগমের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকনঞ্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, ইউনিয়ন ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।
স্কুলের শিক্ষিকা নাদিয়া তায়্যিব ও নামিরা তাবাসসুম এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, নজরুল ইসলাম। পরিচালনা পর্ষদের পক্ষে বক্তব্য দেন এডভোকেট হুমায়ুন কবীর শামীম, মোছা. শিরিন সুলতানা, ইঞ্জিনিয়ার এএমএইচ প্রিন্স মাহমুদ।
পরে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
আপনার মন্তব্য