সংবাদ বিজ্ঞপ্তি

০১ জানুয়ারি, ২০২০ ২০:৪৪

সিলেট জেলা আইনজীবী সমিতির মেম্বার্স ডাইরেক্টরির মোড়ক উন্মোচন

সিলেট জেলা আইনজীবী সমিতির নতুন প্রকাশিত মেম্বার্স ডাইরেক্টরির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকালে আইনজীবী সমিতির লাইব্রেরিতে শতাধিক আইনজীবীর উপস্থিতিতে মেম্বার্স ডাইরেক্টরির মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেটের পাবলিক প্রসিকিউটর মো. মিসবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, সিলেটের সরকারি কৌসুলি খাদেমুল মিল্লাত মো. জালাল এডভোকেট, সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট ও এ.কে.এম শমিউল আলম এডভোকেট, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট ও আব্দুল কুদ্দুছ এডভোকেট প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত