সংবাদ বিজ্ঞপ্তি

০৪ জানুয়ারি, ২০২০ ১৬:০৩

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সভা

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির এক সভা শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউসিবিএল সম্পাদক এম এ হাসিব, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) মুখলেছুর রহমান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ গত মঙ্গলবার সিটি পয়েন্টে বামজোটের সমাবেশে হামলাকারীদের গ্রেফতার না করার তীব্র ক্ষোভ জানান। সভায় নেতৃবৃন্দ- জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে এমন বিধান রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে জনস্বার্থবিরোধী এ সংশোধনী প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ এ সংশোধনীকে নববর্ষে জনগণের প্রতি নিষ্ঠুর তামাশা বলে আখ্যায়িত করেন। তারা জ্বালানি খাতে দুর্নীতি ও ভুলনীতির অবসান ঘটিয়ে জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুতসহ অন্যান্যা জ্বালানি সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় নেতৃবৃৃন্দ দ্রুততম সময়ের মধ্যে রেলের আধুনিকায়ন, সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডবল লাইন করা, টিকেট কালোবাজারী বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সভায়- ওসমানী হাসপতালে পূর্নাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু, ওসমানী হাসপাতাল ও উপজেলা সদরে অবস্থিত হাসপাতাল সমূহে বেড সংখ্যা বৃদ্ধি ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে আগামী ৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় সিটি পয়েন্টে সমাবেশ ও মিছিলের কর্মসুচি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত