০৫ জানুয়ারি, ২০২০ ০০:২৬
নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক ও কর আইনজীবী সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখরের মাতা শেফালী সী আর নেই। শনিবার সন্ধ্যায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
শেফালী সী গোলাপগঞ্জের ফুলসাইন্দের মৃত রনধীর সীর স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নগরের সুবিদবাজারে (নূরানী ২৫/৪) বসবাস করতেন। শনিবার রাতে চালিবন্দর শশ্মানঘাটে শেফালী সীর শেষকৃত্য সম্পন্ন হয়।
আপনার মন্তব্য