কানাইঘাট প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২০ ২১:৩৬

কানাইঘাটে শিক্ষাসামগ্রী বিতরণ

কানাইঘাট উপজেলার সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

কানাইঘাট পৌরসভার পাবলিক হাইস্কুলে ২২ জানুয়ারী বুধবার ১ম দিনে ৬টি স্কুলে ১৩০ জন শিক্ষার্থী ও ২য় দিনে ২৫ জানুয়ারী শনিবার রামপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ১টি স্কুলে ৫২ জন শিক্ষার্থী এবং ৩য় দিনে ২৭ জানুয়ারী সোমবার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির ঢাকনাইল মডেল কিন্ডারগার্ঢেনে ৩টি স্কুলে ও ০১টি মাদ্রাসায় ৩৮ জন কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য কানাইঘাট উপজেলার মোট ১০টি স্কুল ও ০১টি মাদ্রাসায় খাতা, কলম, জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল ও কাটারসহ মোট ২২০জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত