সংবাদ বিজ্ঞপ্তি

০২ ফেব্রুয়ারি , ২০২০ ১৮:৩৭

সাংবাদিক কাদের তাপাদারের মায়ের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদারের মাতা আলিফ জান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক আবদুল কাদেরের মাতা আলিফ জান চৌধুরী রোববার বেলা ২ টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন।
তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত