নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ১৯:১৪

জুড়ীতে কম্বল বিতরণ করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জুড়ী উপজেলার ফুলতলা, সাগরনাল ইউনিয়নে জাগরণ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, মানুষের কল্যাণে কাজ করলে আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। সাধারণ মানুষকে ভালবাসলে মানুষও ভালবাসে। দেশরত্ন শেখ হাসিনার সরকার সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে।

ইরা মিয়ার সভাপতিত্বে ছাত্রলীগ নেতা গোলাম জাকারিয়া পিয়াল ও নেওয়াজ শরীফ রাজুর যৌথ পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ইউপি সদস্য জুনেদ আহমদ, মাহবুব আলম রওশন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ন রশীদ রাজী, জুড়ী পুলিশ এসোসিয়েশনের সমন্বয়ক শহিদুর রহমান পাবেল, জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, ফুলতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক সানি পান্ডে, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু,উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নাসিম রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত