০৮ ফেব্রুয়ারি , ২০২০ ২৩:২৩
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে নিদনপুর সমাজকল্যাণ সংস্থা আয়োজিত নিদনপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২০ শুরু হয়েছে।
শুক্রবার নিদনপুরস্থ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আব্দুল মান্নান, বিয়ানীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজাল, আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ, রায়হান খান, কামাল আহমদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।
উদ্বোধনপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন নিদনপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি নাজিম উদ্দিন ও পরিচালনা করেন কয়ছর আহমদ।
খেলাটি পরিচালনা করেন কয়সর আহমদ ও সহকারী রেফারি জাফর এবং শিপন। প্রথম খেলায় শাপলা ইউনিটি ক্লাব লামাপাতন টাইব্রেকারে ব্রাদার্স স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় মাহমুদ স্পোর্টস এফসিকে ১-০ গোলে পরাজিত করে শরিফ ব্রাদার্স।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আপনার মন্তব্য