সংবাদ বিজ্ঞপ্তি

০৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:০২

ইউসুফ আল আজাদের মৃত্যুতে সম্প্রীতির’৯৪ জামালগঞ্জের শোক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও মু‌ক্তি‌যোদ্ধা ইউসুফ আল আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্প্রীতির’৯৪ জামালগঞ্জ এর সদস্যরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় তারা ইউসুফ আল আজাদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে সম্প্রীতির’৯৪ জামালগঞ্জের সদস্যরা বলেন, ‘ইউসুফ আল আজাদ একজন নিবেদিত প্রাণ জনসেবক। তিনি তৃণমুল পর্যায়ের ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করেছেন। তিনি গ্রাম বাংলার চিরায়ত ঐহিত্য ও সম্প্রীতির প্রতি ছিলেন আন্তরিক। জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তিনি এলাকার জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

বিবৃতিদাতারা হলেন, আব্দুল বাছির দুলাল, খন্দকার শহীদুল ইসলাম, ফারুক আহমদ, গুরুদাস পাল, মনোরঞ্জন সরকার, বাদশা মিয়া, সুব্রত তালুকদার পিংকু, ধ্রুবরাজ চৌধুরী, দেবব্রত ঘোষ চৌধুরী, গোলাম রব্বানী আফিন্দি, শুক্কুর আলী, অনিমেষ তালুকদার, তাপস কান্তি তালুকদার, নিহার চৌধুরী, রাসেল আহমদ, মানিক মিয়া, কুশল রাজ পাল, অনিল দাস, রতন রায়, কল্লোল ঘোষ চৌধুরী, রফিক উদ্দিন, রইস উদ্দিন, আব্দুল মালেক সঞ্জয় তালুকদার, সজল রায়, অর্জুন দাস, সোহেল রানা তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের বেসরকারি হাসপাতাল ও‌য়ে‌সিস হাসপাতালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও মু‌ক্তি‌যোদ্ধা ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। তিনি হার্ট, লিভারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত