সংবাদ বিজ্ঞপ্তি

১০ এপ্রিল, ২০২০ ২০:৫৫

বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন সংগীত শিল্পী বাউলা দিপু

করোনার কারণে সরকারী বন্ধে কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংগীত শিল্পী বাউলা দিপু।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে শ্রীমঙ্গলের লালবাগ, সবুজবাগ, সাগর দিঘী রোড, পূর্বাশা, কালি ঘাট এলাকা ও চা শ্রমিকদের ৬০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন।
খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল এবং সাবান।

বাউলা দিপু বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সারা দেশে ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর এবং নিম্নআয়ের মানুষ। তাই এসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা।

আপনার মন্তব্য

আলোচিত