১০ এপ্রিল, ২০২০ ২১:০১
গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গণফোরাম নেতা অ্যাডভোকেট মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) এক শোক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গণফোরাম নেতা অ্যাডভোকেট মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নুর উদ্দিনের জন্ম। তিনি পর পর তিন বার গণফোরাম থেকে মিরসরাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি গণফোরাম মিরসরাই উপজেলার সহসভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।
আপনার মন্তব্য