কানাইঘাট প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২০ ২৩:৪২

করোনায় মৃতদের দাফনে জমিয়ত

প্রতীকী ছবি

করোনায় মৃতদের দাফনে সিলেটের কানাইঘাটে ১৩ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে উপজেলা জমিয়তে। মাওলানা কারী হারুনুর রশিদকে টিমের প্রধান করে টিমের সমন্বয়কারী মাওলানা আসাদ আহমদের নেতৃত্বে টিমটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসায় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কারী হারুনুর রশিদের সভাপতিত্বে জরুরি এক বৈঠকের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আসাদ আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা শামসুল আলম প্রমুখ।

এ টিমের অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা শামসুল আলম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা সুফিয়ান আহমদ, মাওলানা কামিল আহমদ, মাওলানা আব্দুস শাকুর, হাফেজ মারুফ আহমদ, মাওলানা বদরুল ইসলাম রাজু, মাওলানা আহমদ আলী।

আপনার মন্তব্য

আলোচিত